×

জাতীয়

বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

ছবি: সংগৃহীত

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা রতন কুমার দাশ এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি মুন্সী সাজ্জাদ হোসেন দুর্নীতি দমন কমিশনের আদেশ মোতাবেক নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রগুলোর লেনদেন অবরুদ্ধ (ফ্রিজ) রাখা একান্ত প্রয়োজন।

এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App