×

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যে আলাপ হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যে আলাপ হলো

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে আসা ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিরোলা বিয়ার বলেছেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশে রয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। তারা ঠিক করবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী ও অর্থবহ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতেই ইউরোপীয় ইউনিয়ন পাশে থেকে শক্ত হাতে কাজ করবে। 

বাংলাদেশে তার প্রথম সফরের কথা উল্লেখ করেন নিকোলা বলেন, অন্তর্বর্তী সরকার সব রকমের সমর্থন দিতে চায় বিনিয়োগের মাধ‍্যমে। আর তা আলোচনা করতেই তিনি তিন দিনের সফরে এসেছেন। এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। 

এছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক করবেন জ্বালানি ও বিদ‍্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান, বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে। এছাড়া সফরে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বিশেষ বৈঠকের কথা রয়েছে নিকোলার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App