×

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ডের বিচার

পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম

পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীরা

পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তারা। ছবি : সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

এর আগে বৃস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে। বিগত সরকারের 'নীল নকশায় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে বলে তাদের দাবি। একইসঙ্গে পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন।

তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন : তিন দফা দাবিতে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App