×

জাতীয়

জুলাই ঘোষণাপত্র জারি করবে না অন্তর্বর্তী সরকার, ফ্যাসিলিটেট করবে: উপদেষ্টা মাহফুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

জুলাই ঘোষণাপত্র জারি করবে না অন্তর্বর্তী সরকার, ফ্যাসিলিটেট করবে: উপদেষ্টা মাহফুজ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সরকার জুলাই ঘোষণাপত্র সরাসরি জারি করবে না; বরং এ প্রক্রিয়াকে (ফ্যাসিলিটেট) সহযোগিতা করবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  

মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। তবে সরকার নিজে কোনো ঘোষণাপত্র তৈরি করবে না। বরং সবার ঐকমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা করা হবে বা প্রণীত হবে।  

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় সহায়তা করা হবে এবং সবার বক্তব্য শোনার পর সম্মিলিত সিদ্ধান্তে এগিয়ে যাওয়া হবে। সংবিধান সংস্কার বা সংশ্লিষ্ট কোনো পরিবর্তনের প্রশ্নেও আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।  

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।  

শিক্ষার্থীদের সময়সীমার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তাদের দাবি ছিল ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়ন করা। হয়তো সময়সীমা সামান্য বাড়ানো হতে পারে। তবে খুব বেশি বিলম্ব হবে না। শিক্ষার্থীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে এ কাজ সম্পন্ন করার জন্য সরকারের সহযোগিতা থাকবে। এটি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।  

সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো জানান, সরকার সব পক্ষের বক্তব্য ও প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং যথাসময়ে কার্যকর সিদ্ধান্ত নেয়ার প্রত্যাশা করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App