×

জাতীয়

আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ৫ আগস্ট সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র রোমান। এ ঘটনায় ২১ আগস্ট রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের খালা রিনা বেগম। ওই মামলায় আসামিও গোলাম দস্তগীর গাজী।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, এই মামলায় পুলিশ আদালতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাকে এর আগেও একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App