×

জাতীয়

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেবো: শিল্প উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেবো: শিল্প উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

আদিলুর রহমান বলেন, অনেক কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে। সেগুলো এগিয়ে নিতে ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা চেষ্টা করছি। যাতে দেশের কোনো মানুষ, মনে না করেন তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে। 

তিনি বলেন, দেশটা সবার, এটি বহুমাতৃক দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে, সেটা বাস্তবায়নে কাজ করছি আমরা। জুলাইয়ের ৩৬ দিন সব ধর্মের তরুণ-যুবক অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন। তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু বাস্তবায়নের দায়িত্ব আমরা পেয়েছি। মূলত তা পালনের চেষ্টা করছি।

শিল্প উপদেষ্টা বলেন, এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি আমরা। আপনারা আমাদের পাশে থাকুন। যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটা এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। এজন্য যথাসাধ্য চেষ্টা করবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App