×

জাতীয়

ভারতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

ভারতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ছবি: প্রতীকী

ভারতের ত্রিপুরা রাজ্যের খোওয়াই জেলা থেকে বৈধ নথিপত্র ছাড়াই প্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন- মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App