×

জাতীয়

বিষমুক্ত নিরাপদ খাদ্যের জন্য ছাদ বাগান প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

বিষমুক্ত নিরাপদ খাদ্যের জন্য ছাদ বাগান প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদ বাগান প্রয়োজন। রাজধানীর ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে। এটি কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুর মান উন্নত করে। নিজ নিজ ছাদে বাগান করলে পরিবেশ রক্ষায় সবাই ভূমিকা রাখতে পারে।

রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে “বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ছাদ বাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ ভেঙে পড়ার ভয় একটি ভুল ধারণা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান। সরকার ছাদ বাগান প্রচলনে নানা উদ্যোগ নিয়েছে এবং জনসচেতনতা বাড়াচ্ছে।

আরো পড়ুন: শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর নেপথ্যে যা

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকার শেকড়ের মোতালেব মাশরেকী। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদ বাগান আন্দোলনের অগ্রসৈনিক গোলাম হায়দার এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য মমিন হোসেন।

অনুষ্ঠানে ছাদ বাগানিদের পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপদেষ্টা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App