×

জাতীয়

উপদেষ্টা এম সাখাওয়াত

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে লাভক্ষতি নিরূপণে কমিটি গঠন হবে

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে লাভক্ষতি নিরূপণে কমিটি গঠন হবে

ছবি: ভোরের কাগজ

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। রবিবার (১২ জানুয়ারি) রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা সাখাওয়াত বলেন, ভারত-চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত: প্রণয় ভার্মা

রামগড় স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, প্রকল্প পরিচালক সরওয়ার আলম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর নুর উদ্দিন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, ওসি মোহাম্মদ মাঈন উদ্দীন উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App