×

জাতীয়

পাচার অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার

Icon

বাসস

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

পাচার অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার

ছবি: বাসস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার। বড় অঙ্কের তহবিল উদ্ধারে তাদের কমিশনও দেয়া হবে। শনিবার  (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত 'ব্র্যান্ডিং বাংলাদেশ' কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এমএস শেকিল চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আহসান এইচ. মনসুর আরো বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আমরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। এ জন্য আমাদের বৈশ্বিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের ২০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ পাচার দেশের ইতিহাসে একটি বড় ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই তহবিল পুনরুদ্ধারের জন্য এফবিআইসহ আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। ইতোমধ্যে বিদেশি সংস্থাগুলো সহায়তা করার জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে।

আরো পড়ুন: শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর নেপথ্যে যা

ব্যাংকিং খাতে সাম্প্রতিক উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স প্রবাহ গড়ে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রপ্তানি হয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

ড. মনসুর উল্লেখ করেন, পূর্বে দুবাই থেকেও তহবিল পাচার করা হতো। এখন স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা এই ধরনের অর্থপাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।

ব্যাংকিং চ্যানেলে সরাসরি রেমিট্যান্স পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা দেয়া হচ্ছে। তবে রেমিট্যান্সের স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদেরকে আমলাতান্ত্রিক বাধাগুলো কমাতে হবে।

আহসান এইচ. মনসুর বলেন, এই বাধার কারণে অনেক সময় সৌদি আরব থেকে তহবিল প্রায় সময়ই দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App