×

জাতীয়

পুলিশের সাবেক এসি তানজিল ও কনস্টেবল আকরামকে আদালতে হাজিরের নির্দেশ

Icon

বাসস

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

পুলিশের সাবেক এসি তানজিল ও কনস্টেবল আকরামকে আদালতে হাজিরের নির্দেশ

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানার সাবেক এসি তানজিল আহমেদ ও সাবেক পুলিশ কনস্টেবল মো. আকরামকে আগামী সোমবার (২০ জানুয়ারি) আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংকালে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ বলেন, ‘আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদনের ওপরে আজ শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ জানুয়ারি তারিখে উক্ত দুই আসামীকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।’

আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে সংঘটিত হয় সবচেয়ে বড় হত্যাকাণ্ড। এতে সরাসরি নির্দেশদাতা ছিলেন তানজিল। ২০ জুলাই ইমাম হোসেন তাঈমকে গুলি করে হত্যা করে তৎকালীন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, সেখানে তানজিলও উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, মো. হৃদয়কে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয় আকরাম হোসেন। ৫ আগস্ট গাজীপুরে বিকেলে হৃদয়কে দোকান থেকে টেনে বের করে রাস্তায় এনে প্রকাশ্যে পেছন থেকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। ২৩ ডিসেম্বর গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে তার জামিন হলেও পরবর্তীতে এ জামিন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App