×

জাতীয়

পরিত্যক্ত অবস্থায় ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

পরিত্যক্ত অবস্থায় ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১২ জানুয়ারি) কদমতলী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করে। সোমবার (১৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

ডিসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার কুদরত আলী বাজারের পাশের খালি জায়গা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজগুলোর গায়ে ম্যাগটেক রায়োট কন্ট্রোল লেখা ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App