×

জাতীয়

নতুন মামলায় গ্রেপ্তার কামাল আহমেদ মজুমদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার কামাল আহমেদ মজুমদার

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতা আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে কামাল আহমেদ মজুমদারকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় গত ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন ইউসুফ। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল আহমেদ মজুমদার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App