×

জাতীয়

আবারো সালমান-পলক রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

আবারো সালমান-পলক রিমান্ডে

সালমান এফ রহমান-জুনাইদ আহমেদ পলক

আন্দোলনের সময় গুলিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে সালমান ও পলককে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলের আবেদন করে জামিন চান। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। দুইপক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। ওই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি করে এবং হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৮ নভেম্বর মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App