×

জাতীয়

সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার: রিজওয়ানা হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার: রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রকাশ পায়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটি চূড়ান্ত করা হবে।

এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগতে পারে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কী -না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আইন উপদেষ্টা বলেন, জুলাইয়ে সংগঠিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সঙ্গে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবো।

তবে তিনি জানান, কোনো দলকে আগে থেকে নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App