×

জাতীয়

পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

ছবি: সংগৃহীত

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এছাড়াও পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে শহীদ নাফিসা হোসেনের নাম ভুলভাবে ‘নাহিয়ান’ ছাপানো হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি। কেন এ ধরনের গাফিলতি হলো। এটা অবশ্যই তাদের একটা অদক্ষতাই বলব।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেয়া হয়। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তবে এই বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।

আরো পড়ুন: শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গত বছরের ১৬ জুলাই পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি। তার এই মৃত্যুতে কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। 

কিন্তু পাঁচ মাস না যেতেই তার মৃত্যুর তারিখ ভুলভাবে লেখার পর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। ‌এরপর আজ এনসিটিবি সেই বইয়ের সংশোধনী অনলাইনে প্রকাশ করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App