×

জাতীয়

ইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

ইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি

বদিউল আলম মজুমদার/ফাইল ছবি

ইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪২ জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গত গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুজনের দেওয়া চিঠিটি রাষ্ট্রপতির দফতরে জমা দিয়েছেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। চিঠিতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি কি অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে জানতে চাইলে সুজন সম্পাদক বলেন, ইসির নানা রকমের আর্থিক অনিয়ম রয়েছে- এর মধ্যে প্রশিক্ষণ না দিয়ে প্রশিক্ষণ ভাতা তুলে নেওয়া, নির্বাচন কমিশনারদের প্রটোকলের বাইরে গিয়ে একাধিক গাড়ি ব্যবহার করা, বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার, নির্বাচনে কারচুপি, অনিয়ম সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। এসব বিষয়ে আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জুমে সাংবাদিক সম্মলেন করে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট জনদের মধ্যে রয়েছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান, অধ্যাপক মইনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকসহ ৪২ জন বিশিষ্ঠ ব্যক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App