×

জাতীয়

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি: ভোরের কাগজ

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই ঘণ্টায় ১২টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App