×

জাতীয়

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

তৌফিকুজ্জামান তনু ও মনির হোসেন হাওলাদার

আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা ও নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তৌফিকুজ্জামান তনু (৫০) ও  মনির হোসেন হাওলাদার (৫৫)। 

রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।

মাসুদ আলম জানান, শাহবাগ থানার মামলা বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ছোট বগী ইউনিয়নের রানিং চেয়ারম্যান একেএম কামরুজ্জামানের ছেলে মোঃ তৌফিকুজ্জামান তনুকে (৫০) চানখারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদার (৫৫) ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মনির হোসেন হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিপীড়নকারী ও অর্থ দাতা ছিলেন বলে জানা যায়। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাদের নামে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই ডিসি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App