×

জাতীয়

হাজারীবাগে লেদার গোডাউনে দাহ্য বস্তু, ছিল না ফায়ার সেফটি প্ল্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

হাজারীবাগে লেদার গোডাউনে দাহ্য বস্তু, ছিল না ফায়ার সেফটি প্ল্যান

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম।

মো. তাজুল ইসলাম বলেন, লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।

তিনি আরো জানান, প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App