×

জাতীয়

সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা, ছাত্রলীগ নেতা রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা, ছাত্রলীগ নেতা রিমান্ডে

ছবি: সংগৃহীত

২০১৮ সালে কুষ্টিয়ার আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল ইসলাম বাধনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তার রিমান্ড মঞ্জুর করেছেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন পর্যন্ত এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।  

মহিবুল ইসলাম বাধন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি। তিনি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছেন।

আরো পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী শহীদ ও মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারের বিরুদ্ধে মামলা

এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের ওপর হামলা করা হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি আহত হন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App