×

জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দ

মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। রবিবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

সংস্থার আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল এ আবেদন করেন। মামলা তদন্তের অংশ হিসেবেই নওফেলের আয়কর নথি জব্দের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে।

গণআন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নওফেলকে প্রকাশ্যে দেখা যায়নি। ‘অবৈধ সম্পদ’ অর্জন ও ’অর্থপাচারের’ পাশাপাশি গণআন্দোলনে হত্যা-নিপীড়নের অভিযোগেও তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

’অবৈধ সম্পদ’ অর্জনের মামলার বিষয়ে গত ১৭ ডিসেম্বর দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব থেকে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: আবারো পেছালো ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রীর রিমান্ড শুনানি

দুদক বলছে, নওফেল তার আয়কর নথিতে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ-অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত শিক্ষা উপমন্ত্রী হিসেবে এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়কর নথি জব্দ চেয়ে আদালতে দুদকের আবেদনে বলা হয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ‘ঘুষ লেনদেন ও দুর্নীতির’ মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন। তার আয়-ব্যয়ের হিসাব ও আর কোনো সম্পদ রয়েছে কি না তা যাচাই করতে চায় দুদক।

মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App