×

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই অস্ত্রধারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন- রিভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

পুলিশের দাবি, রিভু মজুমদার ছাত্রলীগ অস্ত্রধারীর ক্যাডার ও জামাল উদ্দিন যুবলীগ অস্ত্রধারী ক্যাডার। তারা দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় উল্লেখিত এজাহারনামীয় আসামি। জুলাই-আগস্টের ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যায়।

ওসি আফতাব উদ্দিন আরো বলেন, গ্রেপ্তার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছিল। গোপন সংবাদে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App