×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে মামলা

মেহের আফরোজ (চুমকি) ও মো. জাকির হোসেন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (চুমকি) ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। দুই প্রতিমন্ত্রী ছাড়াও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৭৪ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

দুদকের মহাপরিচালক আরো বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে ৩০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকা লেনদেন হয়েছে।

দুদক সূত্র জানায়, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি  ৪৩ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা অস্বাভাবিক লেনদেন হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীকে। তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App