×

জাতীয়

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান বাড়ানোর নির্দেশ আইজিপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান বাড়ানোর নির্দেশ আইজিপির

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরো বাড়াতে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। 

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন বাহারুল আলম। কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান তিনি। 

সভায় জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ ও তাদের পরিবারের সদস্য চিকিৎসা সেবা গ্রহণ করেন। দৈনিক দেড় হাজার পুলিশ সদস্য প্যাথলজিক্যাল রিপোর্ট নেন। এছাড়া গত বছর চক্ষু বিভাগে ৭১২টি অপারেশন এবং অন্যান্য বিভাগে ৬ হাজার ৪৬৭টি অপারেশন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। 

হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা গ্রহণ প্রক্রিয়া (রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন, মেডিসিন স্টোর, রিপোর্ট ডেলিভারি ইত্যাদি), ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন আইজিপি। এসময় সেবা গ্রহীতা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবা গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। 

পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মো. এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App