×

জাতীয়

আরেক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

আরেক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি প্রকাশ পায়।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, ২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ঘটিয়েছিল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়।

তিনি আরো জানান, ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগ থেকে তিনি এবং অন্যান্য আসামিরা অব্যাহতি পেয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App