×

জাতীয়

জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন: ইসি মাছউদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন: ইসি মাছউদ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কমিশন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি মনোযোগী। জাতির সামনে এখন সবচেয়ে বড় বিষয় হলো জাতীয় সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারেন সে ব্যবস্থাও নেয়া হবে।

আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেয়া হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন।

এ কার্যক্রম ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তারা ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App