×

জাতীয়

স্ত্রীসহ সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

 স্ত্রীসহ সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।

মো. তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নিজ নামের ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় প্রধান আসামি হয়েছেন-তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলাম। সহায়তায় আসামি স্বামী তাজুল ইসলামও। এ মামলায় ৬ কোটি ৯০ লাখ ২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জন ও নিজ নামের ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে।

আসামিদের বিরুদ্ধে অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App