×

জাতীয়

সাবেক সংসদ সদস্য নদভী রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

সাবেক সংসদ সদস্য নদভী রিমান্ডে

ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের করা দুটি বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পৃথক দুই মামলায় তাকে দুই দিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লোহাগাড়া ও সাতকানিয়া থানায় সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুই মামলায় তিনদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত শুনানি শেষে দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর গ্রেপ্তার হন ঢাকায় তিনি। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।

২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। তার বিরুদ্ধে নিজ সংসদীয় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করার অভিযোগ রয়েছে নদভীর বিরুদ্ধে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App