×

জাতীয়

ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন

রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন জানান, তারা এখনো রাজনীতিক দলের নাম ঠিক করেননি। কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে ১০০–এর বেশি নাম প্রস্তাব এসেছে। সে নামগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।

আরো পড়ুন: কখন জাতীয় সংসদ নির্বাচন হবে, জানালেন ইসি মাছউদ

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আরো বলেন, ‘আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার একটা পাঁয়তারা করছে। এটা স্পস্টত যে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদদেই হয় তো এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।’

ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন বলেন, দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে এসেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই তারা প্রচার–প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাংলোদেশের সামনে যে নির্বাচন আসতেছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।’

এর আগে দুপুরে আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক, রিফাত হাসান প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App