×

জাতীয়

নতুন দলের উত্থানকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে বিএনপি: হাসনাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

নতুন দলের উত্থানকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে বিএনপি: হাসনাত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ'র মতে, ফ্যাসিবাদবিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র-জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেলো, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিএনপি এ কথা ভুলে গেলো, গণ-অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট-সত্তরভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি।

নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে 'ঠিক এ কারণেই' বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখেছে বলে মনে করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ১/১১ সরকারের ফর্মূলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বললো, এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে নানা বিষয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিরোধ দেখা যাচ্ছে। সর্বশেষ এদিন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ছাত্রদের রাজনৈতিক দল গঠনসহ নানা বিষয়ে কথা বলেছেন। এরপরই আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতাদের পক্ষ থেকে এসব প্রতিক্রিয়া এলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App