×

জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা রবিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা রবিবার

ছবি: সংগৃহীত

রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। আগামী রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ যাত্রা করবেন তারা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করে।

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন জানান, মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। এ কারণে আগামী ২৬ জানুয়ারি রবিবার অবস্থান ধর্মঘট থেকে সব শিক্ষককে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে এবং স্মারকলিপি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম, নির্বাহী সদস্য খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App