×

জাতীয়

আরাফাত, শাহজাহান ওমর ও তারানা হালিমসহ ২৪ এমপির গাড়ি নিলামে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

আরাফাত, শাহজাহান ওমর ও তারানা হালিমসহ ২৪ এমপির গাড়ি নিলামে

ছবি: সংগৃহীত

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হওয়ার পর সাবেক ২৪ সংসদ সদস্যের আমদানিকৃত গাড়িগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে এসব গাড়ি নিলামে তোলা হবে। নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

জানা গেছে, নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি। এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মজিবুর রহমান ও জান্নাত আরা হেনরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মুহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মো. সাদ্দাম হোসেন (পাভেল), তারানা হালিম, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, আখতারউজ্জামান, মো. আবুল কালাম আজাদ, রুনু রেজা, মো. তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবীর, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, আবদুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

কাস্টমসের তথ্যমতে, এসব গাড়ি আমদানিতে সাবেক এমপিরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেন। গাড়িগুলোর শুল্ক–করসহ দাম ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম নিলামে ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এসব গাড়ি কিনতে পারবেন। প্রতিটি গাড়ি কিনতে ৫ কোটি ৮০ লাখ টাকা দর দিতে হবে। ২৫ শতাংশ করসহ একটি গাড়ির দাম পড়বে ৭ কোটি ২৫ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, আগামী রবিবার (২৬ জানুয়ারি) থেকে ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে। নতুন কার শেডে রাখা এসব গাড়ি আগ্রহী ক্রেতারা ২-৪ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি গিয়ে দেখতে পারবেন। নিলাম প্রক্রিয়া ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। যে কেউ অনলাইনে এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি আরো জানান, শুল্কমুক্ত সুবিধায় খালাস হওয়া একেকটি গাড়ির জন্য সরকার আয়কর বাবদ ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে। নিলামে প্রতিটি গাড়ি বিক্রি হলে প্রায় ৭ কোটি টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App