×

জাতীয়

টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল

ছবি: সংগৃীত

বরিশাল সিটি করপোরেশন নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দকৃত টিসিবির ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৮ হাজার ৪২৬টি কার্ড বাতিল করেছে। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ করা ৯০ হাজার কার্ড থেকে এসব কার্ড সম্প্রতি বাতিল করা হয়। 

সিটি করপোরেশন সূত্র জানায়, মিথ্যা তথ্য প্রদান, নিয়ম লঙ্ঘন এবং এক পরিবারের একাধিক কার্ড গ্রহণের অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কার্ডগুলো পুনরায় প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয়- দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬ কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।  টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App