×

জাতীয়

ওমরাহ যাত্রীদের টিকা দেবে সরকার, লাগবে পাসপোর্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

ওমরাহ যাত্রীদের টিকা দেবে সরকার, লাগবে পাসপোর্ট

ছবি: সংগৃহীত

ওমরাহ যাত্রীদের সর্দি-কাশি ও অণুজীবের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব যাত্রার আগে মেনিনজাইটিস টিকা দেবে সরকার। এ টিকা সংগ্রহে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। পাসপোর্ট দেখিয়ে নিতে হবে মেনিনজাইটিসের টিকা।

শনিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেছেন, বর্তমানে আট হাজারের মতো টিকা আছে। আরো টিকা সংগ্রহের চেষ্টা চলছে। মেনিনজাইটিস টিকার কোনো সংকট থাকবে না।

ডা. জাফর বলেন, আমরা বিনামূল্যে টিকা দেব না। টিকা কিনতে হবে বেসরকারি পর্যায় থেকে। আমরা একটি কোম্পানির সঙ্গে কথা বলছি। তাদের কাছে ৪০ হাজার মজুত আছে। মার্চের মধ্যে আরো ৯০ হাজার উৎপাদন করবে। অন্যান্য কোম্পানির সঙ্গেও কথা বলছি। তাদের অনেকে আমদানি করে, আবার কেউ দেশেই উৎপাদন করে।

আরো পড়ুন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রাণঘাতী ল্যান্ডমাইন!

তিনি বলেন, টিকা প্রয়োগে নির্দিষ্ট কেন্দ্র ঠিক করে দেয়া হবে। টাকা দিয়ে টিকা নিতে হবে। পাসপোর্ট সঙ্গে আনতে হবে। টিকা গ্রহণকারীর একটি সনদ দেবে সিভিল সার্জন অফিস। টিকা গ্রহণ-সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করা হবে অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখায়। এটি বিমানবন্দর থেকে দেখা যাবে। অটোমেশনের কাজটি জানুয়ারির মধ্যেই শেষ হবে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওমরাহ কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব গেলে তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। তবে সৌদি আরবে কাজের জন্য গেলে এটি দরকার হবে না।

 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App