×

জাতীয়

মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাতের নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাতের নিন্দা

ছবি: সংগৃহীত

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার পর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ইবতেদায়ি শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনভাবেই কাম্য নয়।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণ ঘোষণাসহ ছয় দফা দাবিতে অবস্থান নেয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ।

আরো পড়ুন: মোদীকে নয় ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তারা সবাই ইবতেদায়ি শিক্ষক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App