×

জাতীয়

বাংলাদেশের কসাই আসাদুজ্জামান খান কামাল: প্রেস সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের কসাই আসাদুজ্জামান খান কামাল: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ) বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফরের বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওলাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, যার অন্যতম কসাই আসাদুজ্জামান খাঁন কামাল। বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ) তিনি। যেসব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে, তাদের মানটা বুঝা যায়।

ভারতের একটি মিডিয়ায় কামালের দেয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন। মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে প্লাটফর্ম (মিডিয়া কাভারেজ) দেয় না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। শনিবার (২৬ জানুয়ারি) তিনি দেশে ফিরেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App