×

জাতীয়

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান, ৭৪ বন্যপ্রাণী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান, ৭৪ বন্যপ্রাণী উদ্ধার

ছবি: ভোরের কাগজ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালানো হয়েছে। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণীকে আহত অবস্থায় পাওয়া গেছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App