×

জাতীয়

ইস্কাটনে জোড়া খুন: সাবেক এমপির ছেলে রনির জামিন স্থগিতই থাকছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

ইস্কাটনে জোড়া খুন: সাবেক এমপির ছেলে রনির জামিন স্থগিতই থাকছে

ছবি: সংগৃহীত

রাজধানীর ইস্কাটনে জোড়া খুন মামলায় দণ্ডিত বখতিয়ার আলম ওরফে রনির হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিতই থাকছে। সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। 

একইসঙ্গে রনির দণ্ডের বিরুদ্ধে করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ রনির জামিনে স্থগিতাদেশ অব্যাহত রাখার আদেশ দেন। রনি সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে।   

ওই মামলায় ২০১৯ সালের ৩০ জানুয়ারি রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে বখতিয়ার আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ৫ নভেম্বর তাকে জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। 

এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন। রনির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

উল্লেখ্য,  ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App