×

জাতীয়

দুদক থেকে পুতুলের মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

দুদক থেকে পুতুলের মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদক থেকে সায়মা ওয়াজেদের মামলার তথ্য পাঠানোর খবর এসেছে গণমাধ্যমে। মামলার তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চিঠি দিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আসার বিষয়ে মুখপাত্র জানান, দুদকের চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং এখানে প্রি-ম্যাচিউর স্টেটমেন্ট দেয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না।

তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না। এটা সাধারণ একটি প্রক্রিয়া। এর ব্যত্যয় কোথায় হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে।

সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App