×

জাতীয়

নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে ইইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে ইইউ

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ প্রতিনিধি দলের সদস্যরা।

বৈঠক শেষে এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এসময় নির্বাচনের সময়সীমা সম্পর্কেও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে সংস্থাটি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পথে যত ধরনের সহায়তা দরকার তারা নিশ্চিত করেছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে সংস্কারের জন্য সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছেন। এটা তাদের সাজেশন।

তাহলে ভোট কবে হবে এমন প্রশ্নের জবাব সিইসি বলেন, ভোট কবে হবে সেভাবে আলোচনা হয়নি। তারা তো জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারব না।

তিনি আরও বলেন, আমরা ইসির কোনো স্বাধীনতা কম্প্রোমাইজ হোক-এটা চাই না। তারাও জানিয়েছে, এটার প্রশংসা করেছে। ইইউ বিশ্বাস করে, ইসির স্বাধীনতা থাকতে হবে। তা না হলে জাতি ইসির কাছে যা প্রত্যাশা করেছে তা ডেলিভার করতে পারবে না।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কী সহায়তা করতে পারে ইইউ, সিইসির কাছে সেটাও জানতে চেয়েছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App