×

জাতীয়

সাবেক এমপি মিল্লাতসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

সাবেক এমপি মিল্লাতসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত মুন্নাসহ দলটির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে এক দশক আগে বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত ২৬ জানুয়ারি নিহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে কামারখন্দ আমলি আদালতে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এস এম নাজমুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত জাহাঙ্গীর হোসেন (৩৬) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা এবং দেলোয়ার হোসেনের ছেলে। 

আইনজীবী নাজমুল ইসলাম বলেন, আদালত কামারখন্দ থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার অপসারিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জানপুর এলাকার মো. আলম, অর্থ বিষয়ক সম্পাদক আজিজল তালুকদার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম ও সয়দাবাদ ইউপির অপসারিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আসামিদের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ছিল। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা জাহাঙ্গীরের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। জাহাঙ্গীর চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা তাকে মারধর, হত্যা ও গুম করার পরিকল্পনা করতে থাকে। এ অবস্থায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে ২০১৪ সালের ৩০ জানুয়ারি সয়দাবাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রোজিনা খাতুনের মোবাইল ফোনে কল করে তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে জানান। তাকে জীবিত ফিরে পেতে হলে ১৫ লাখ টাকা চাঁদাও দাবি করেন তারা। এ অবস্থায় ওই বছরের ৭ ও ৯ ফেব্রুয়ারি দুই দফায় নবীদুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দেন মামলার বাদী। এরপরও জাহাঙ্গীরকে মুক্ত করতে আসামিরা টালবাহানা করতে থাকে। পরে ১৫ ফেব্রুয়ারি সকালে জাহাঙ্গীরের স্ত্রী কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের দক্ষিণ পাশে স্বামীর মৃতদেহ পড়ে থাকার খবর পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, জাহাঙ্গীরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই দিন ঝাঐল ইউপির দফাদার সচিন চন্দ্র দাস বাদি হয়ে কামারখন্দ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে আসামি সনাক্ত না করেই আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ঘটনার পরই বাদী মামলা দায়ের করতে চাইলেও আসামিরা তাকেও হত্যার হুমকি দেয়ায় ওই সময় মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী রোজিনা খাতুন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App