×

জাতীয়

প্রশ্নফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মুহিবুলকে গ্রেপ্তারের আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

প্রশ্নফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মুহিবুলকে গ্রেপ্তারের আবেদন

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার(২৮ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত। মুহিবুল হককে তিন ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। মুহিবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আর আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App