×

জাতীয়

সাবেক মন্ত্রী ফরহাদকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

সাবেক মন্ত্রী ফরহাদকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস।

৫ আগস্টের পর মেহেরপুরে ফরহাদ হোসেনের নামে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া ঢাকায় তার নামে একাধিক মামলা রয়েছে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

আরো পড়ুন : আবারো সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App