×

জাতীয়

ইজতেমায় দুপক্ষের বিভেদ ঝুঁকি তৈরি করবে না: র‌্যাব মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

ইজতেমায় দুপক্ষের বিভেদ ঝুঁকি তৈরি করবে না: র‌্যাব মহাপরিচালক

ছবি: সংগৃহীত

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইজতেমার আয়োজনের প্রস্তুতি দেখতে মাঠে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলমঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে-ঘুরে দেখেন র‌্যাবের মহাপরিচালক।

এ কে এম শহিদুর রহমান বলেন, তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না। বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে তুরাগ তীরে, যা ইতোমধ্যেই এক ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সবশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায়-খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

এবারের ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৩ থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে। আর ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App