×

জাতীয়

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ তিন দেশে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার।

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুইস পার্লামেন্টের এ সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করবে, তা তুলে ধরা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল বলছে, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচিগুলো ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইজারল্যান্ড উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি)।

মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তা, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) এবং এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর তুলনায় সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ডিসেম্বরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের সিদ্ধান্ত নেয় সুইস পার্লামেন্ট। অবশ্য মানবিক সহায়তা, শান্তির প্রচার এবং ইউক্রেইনকে এই পদক্ষেপকে বাইরে রাখার সিদ্ধান্ত হয়।

২০২৫ সাল থেকে বহুপাক্ষিক সহযোগিতার মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএনএইডস এবং ইউনেস্কোতে সহায়তা বন্ধ করার কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁচলেন না একই পরিবারের চারজনের কেউ

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণ বাঁচলেন না একই পরিবারের চারজনের কেউ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১০

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১০

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App