×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি সেলের প্রথম কার্যনির্বাহী সভা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৩২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি সেলের প্রথম কার্যনির্বাহী সভা

ছবি: ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি সেলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সেল সম্পাদক রফিকুল ইসলাম আইনী’র সভাপতিত্বে আয়োজিত এই সভায় সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সদস্যরা দেশকে সাম্য, সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তিতে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, একটি বৈষম্যহীন সমাজ কেবলমাত্র পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে গড়ে তোলা সম্ভব।

এছাড়া, সেলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেলের কার্যক্রমকে আরো সুসংগঠিত ও কার্যকর করতে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কমিউনিটি সেল একযোগে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্য, সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি সেল দৃঢ়প্রতিজ্ঞ। সব ধর্ম, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App