×

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। ছবি: সংগৃহীত

বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। একই সঙ্গে ঢাকার বাতাসও দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তবে আজ সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

আজ বায়ুদূষণে শীর্ষে ৩২৬ স্কোর নিয়ে ভারতের দিল্লি, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ২৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের ‘লাহোর’।

এদিকে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ১৭৮ স্কোর নিয়ে ঢাকা ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় রয়েছে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে জব্দ করা হলো ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান

যেভাবে জব্দ করা হলো ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ

সিলেটকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ার অঙ্গীকার

সিউকের অংশীজন সভা সিলেটকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ার অঙ্গীকার

নেপালের দুর্গতদের পাশে আল মারকাজুল ইসলামী

নেপালের দুর্গতদের পাশে আল মারকাজুল ইসলামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App