×

জাতীয়

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার আহ্বান

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের এক হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি/আর্থিক/নৈতিক স্খলন/আচরণগত/বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন।

তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল/প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে।

ইতোমধ্যে গত ২৯ জানুয়ারি ২০২৫ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মুখে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের নিকট গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App