×

জাতীয়

বিয়ের একদিন পর ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

বিয়ের একদিন পর ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন সারজিস

সারজিস আলম

বরগুনা জেলার পবিত্র কোরআনের হাফেজাকে বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বিয়ের একদিন পর শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সারজিস তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।  

গতকাল (শুক্রবার) আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এ বিবাহ সম্পন্ন হয়। যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরো লিখেছেন, পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ তৈরি করার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিয়ের পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

জানা গেছে, সারজিসের শ্বশুরের নাম অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বাড়ি বরগুনার জেলার সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার কারণে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সারজিসের স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় পর্দা মেনে চলেন রাইতা। এ কারণে মিডিয়ায় তার ছবি আসেনি বলে জানা গেছে।

সারজিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন। এ এলাকার আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগমের ছেলে সারজিস। দুই ভাইয়ের মধ্যে সারজিসই বড়। ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। সারজিস ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এসময়েই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। 

এছাড়া বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছর কোটা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হয়ে ওঠেন সারজিস আলম। বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App